দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জিসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বিদ্যালয়ের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে এবং পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র জিসান স্কুল অঙিনায় খেলা করা অবস্থায় তার পায়ের একটি স্যান্ডেল অপর এক পাগল শিশু পরিত্যক্ত স্কুলঘরের টিনের চালার ওপর ছুড়ে মারে। গ্রীল বেয়ে স্কুলঘরের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে পূর্ব থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়া টিনের চালায় জিসান বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ক্লাসে ছিলাম। পরে বাইরে কেউ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বিদুৎপৃষ্ঠ হওয়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্কুলঘরে টিনের চালায় শিশুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে বলে শুনেছি।
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্কুল ঘরের টিনের চালা থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জিসান নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্কুলঘরের টিনের চালা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত থাকায় এমন দূর্ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে নিজ হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অ ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তিকে টাকা ধার দেও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ ন ...
সব মন্তব্য
No Comments