ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ১৮ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম মনোনীত হন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
"ক্ষমতা দখলের হাতিয়ার নই, এসো দিন বদলের যোদ্ধা হই" স্লোগানকে সামনে রেখে ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নং কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ- সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা, কোষাধ্যাক্ষ আহমাদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রিড়া সম্পাদক তানিম তানভীর।
এছাড়াও কার্য নির্বাহী সদস্যরা হলেন ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments