আন্তর্জাতিক ডেস্ক: ৯০ শতাংশেরও বেশি মার্কিন সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়ার কাজ সম্পন্ন হওয়ার তথ্য মঙ্গলবার পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড নিশ্চত করেছেন। খবর এএফপি’র।
সেন্টকম জানায়, সেপ্টেম্বরের সময়সীমার আগেই সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করতে তারা আফগান নিরাপত্তা বাহিনীর কাছে সাবেক সাতটি মার্কিন ঘাঁটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। তারা সেখান থেকে অধিকাংশ মালামালও সরিয়ে নিয়েছে।
শুক্রবার মার্কিন বাহিনী কাবুলের উত্তরে অবস্থিত সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে। গত দুই দশকের সংঘাতের অধিকাংশ সময় এ বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র।
মঙ্গলবারের ঘোষণায় জোরদিয়ে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মতো মার্কিন সৈন্য ও বেসামরিক নাগরিক প্রত্যাহারের অধিকাংশ প্রক্রিয়া গত এপ্রিলে সম্পন্ন করা হয়েছিল।
বাইডেনের নির্দেশের সময় সেখানে সরকারিভাবে আড়াই হাজার মার্কিন সৈন্য এবং ১৬ হাজার বেসরকারি ঠিকাদার ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সরকারি হিসাবের বাইরে মার্কিন বিশেষ বাহিনীর প্রায় এক হাজার সদস্য আফগানিস্তানে কর্মরত ছিলেন।
এদিকে বাইডেন আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রে আফগান ভিত্তিক আল-কায়েদা হামলার ২০তম বার্ষিকী সেপ্টেম্বরের একটি সময়সীমা বেঁধে দেয়ায় পেন্টাগন এ মাসে সেখানে তাদের উপস্থিতি সর্বনি¤œ পর্যায়ে নামিয়ে আনতে দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে। আর এ ভয়াবহ জঙ্গি হামলাকে কেন্দ্র করেই আফগানিস্তানে আমেরিকান আগ্রাসন শুরু হয়।
বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সাকি শুক্রবার বলেন, ‘আগস্টের শেষ নাগাদ আমাদের সৈন্য প্রত্যাহারের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’
এদিকে মার্কিন দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তানে সাড়ে ছয়শ’ বা এর বেশি সৈন্য রাখার আশা করছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments