আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃশেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার ভোরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় সাতটি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ গজনীর গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় গজনী এলাকায় ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা গেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments