ডেস্ক রিপোর্ট: বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' (আরএসএফ) এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই রিপোর্টে পরিসংখ্যান তুলে ধরে দেখানো হয়েছে, ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেফতারে এগিয়ে রয়েছে ৫টি দেশ।
গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে চীন। এর পরেই রয়েছে যথাক্রমে মিয়ানমার, ইরান, ভিয়েতনাম ও বেলারুশ। এ প্রসঙ্গে আরএসএফ এর প্রধান ক্রিস্টোফার ডেলোয়ার জানান, বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠী সাংবাদিকদের যেভাবে গ্রেফতার করছে তা অতীতে দেখা যায়নি।
তারপরই তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে সরকারের বিরুদ্ধে সত্য তুলে ধরার জন্য গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সংগঠনটি। সাংবাদিকদের গ্রেফতারের ক্ষেত্রে ইরান এর আগে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ছিল না।
কিন্তু গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহশা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে যে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল তখন গণমাধ্যমকে সরকারের গোঁড়া ও রক্ষণশীল নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে দেখা গেছে। এরপর ৩৪ জন সাংবাদিককে গ্রেফতার করে ইরানি প্রশাসন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২২ সালে নারী সাংবাদিকদের গ্রেপ্তারের সংখ্যাও রেকর্ড করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৭৮ জন নারী সাংবাদিক কারাগারে রয়েছেন। এর আগে এত নারী সাংবাদিক গ্রেফতার হয়নি।
পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে সাংবাদিকদের কারাদণ্ডের বেশিরভাগ ঘটনা ঘটেছে এশিয়ায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব দেশে কারাগারে আটক সাংবাদিকের সংখ্যা বেড়েছে।
ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments