চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের প্রেফতার করে শাস্তির দাবিতে জুম্ম শিক্ষার্থীরা আজকেও সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এদিকে জানমারের নিরাপতায় খাগড়াছড়ি ও গুইমারা ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। বিভিন্ন পয়েন্টে সেনা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরধারী করছে।
অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কসহ আন্তঃসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পাচ্ছেনা। শনিবার পাহাড়ী ও বাঙালিদের মধ্যে হঠাৎ করে সংঘর্ষ হওয়ায় পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। বিরাজ করছে থমথমে অবস্থা।
অবরোধের কারণে সাজেকে বেড়াতে আসা প্রায় ২১৪৭ জন পর্যটককে সেনা বাহিনীর বিশেষ নিরাপত্তায় গত রাতে ঢাকায় পাঠানো হয়েছে। তবে স্কুল-কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম।
অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলপিয়া আদাম এলাকায়সহ জেলার বিভিন্ন গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে পরিবারের রোকজন খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগির বাবা অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments