স্টাফ রিপোটার: ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯১তম আত্মাহুতি দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে আজ ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩.৩০টায় কোটেশন প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সীমা দত্তের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক তৌফিকা লিজার পরিচালনায় সভায় আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ঢাকা নগরের সদস্য সুস্মিতা রায় সুপ্তি।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “মাতৃভূমির জন্য আত্মত্যাগের কাহিনী বিরল নয়। যুগে যুগে ক্ষণজন্মা বীরেরা শত্রুর হাত থেকে নিজের রক্তের বিনিময়ে দেশমাতৃকাকে মুক্ত করেছে বারবার, জীবনের মায়া ভুলে দেশের মানুষের কথা ভেবেছে হাজার হাজার তরুণ-তরুণী। এ মিছিলে নারী-পুরুষের অংশীদারিত্ব ছিল কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু প্রীতিলতা যেসময় স্বাধীনতা আন্দোলনে যোগ দেন সেসময় এদেশে নারীদের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের পথ প্রশস্ত ছিল না। প্রীতিলতা এই স্বপ্ন নিয়েই আত্মাহুতি দিয়েছিলেন যে, তাঁর আত্মদানের মধ্য দিয়ে দেশের বোনেরা স্বাধীনতা আন্দোলনে দেশের ভাইয়েদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেবে।
১৯১১ সালের ৫ই মে, বর্তমান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামে প্রীতিলতার জন্ম। প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়। পড়াশোনায় ভালো হওয়ায় প্রীতিলতা ছিলেন শিক্ষকদের প্রিয়। বিশেষ করে তার ইতিহাসের শিক্ষিকা উষাদির সাথে তার ছিল খুব ভাল সম্পর্ক। এই উষাদিই একদিন প্রীতিলতাকে 'ঝাঁসির রাণী লক্ষ্মীবাই' নামের একটি বই পড়তে দেন। বইটি প্রীতিলতা ও তার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু কল্পনা দত্তের মনোজগতকে দারুণভাবে আলোড়িত করে, ছোটবেলা থেকে লালিত বিজ্ঞানী হওয়ার স্বপ্নের স্থানে জায়গা করে নেয় বিপ্লবী হওয়ার স্বপ্ন।
আলোচনা সভার পাশাপাশি অগ্নিযুগের অগ্নিকন্যা প্রীতিলতার জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments