স্টাফ রিপােটার: শ্রম আইনের কার্যকর সংশোধনের মাধ্যমে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত কর অবিলম্বে পোষাক শ্রমিকদের চলতি মাসের বেতন ও উৎসব বোনাসসহ বকেয়া পাওনাদি পরিশোধ, শ্রম আইনের কার্যকর সংশোধনের মাধ্যমে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার
নিশ্চিত করা, ছাঁটাই-নির্যাতন বন্ধ এবং মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিক
হত্যার জন্য দায়িদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা ও নিহতদের পরিবার কে আই.এল.ও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপুরণ প্রদানের দাবিতে আজ ( ২৯ মার্চ ২০২৪) শুক্রবার, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, সহ-সম্পাদক আহমেদ জীবন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক হাসনাত কবির, রাহাত আহমেদ, আল আমিন হাওলাদার শ্রাবন, রুহুল আমিন সোহাগ, আনিসুর রহমান আনিস, শুভ আচার্য্য প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও শ্রমিকদের অবদান কে অস্বীকার করে গার্মেন্টস মালিকদের প্রতি সরকারের তোসণ নীতির কোনো পরিবর্তন হচ্ছেনা। আই.এল.ও সহ আন্তর্জাতিক শ্রম অংশিদারদের শ্রম খাতের উন্নয়নে বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন না করে সরকার পাশকাটানোর অপকৌশল নিয়েছে। শ্রম আইনের সংশোধনীতে ট্রেড ইউনিয়ন অধিকারের চর্চাকে বাধামুক্ত করার দাবি উঠলেও ট্রেড ইউনিয়নের ওপর সরকারের বিভিন্ন দপ্তরের নিয়ন্ত্রণ বাড়ানোর বিধান কৌশলে যুক্ত করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments