জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণরুম সংস্কৃতির বিলুপ্ত করে ১ম বর্ষেই বৈধ সীট নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিদর্শন করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে আগামী ২ মার্চের মধ্যে গণরুম বন্ধের আলটিমেটাম দেন তারা। নতুবা প্রশাসনিক ভবন ঘেরাও করার হুশিয়ার দেন আন্দোলনকারীরা।
সমাবেশে তারা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- ১.অবিলম্বে গণরুম সংস্কৃতি বিলোপ করে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করতে হবে। ২.অবৈধ শিক্ষার্থীদের অবিলম্বে হল থেকে বহিস্কার করতে হবে। ৩.নতুন সব হল চালু করে,প্রশাসনের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।৪.পর্যাপ্ত ভর্তুকি দিয়ে,ডাইনিং গুলোকে মানসম্মত করতে হবে।
সমাবেশে তারা বলেন, গণরুম স্পষ্টতই একটি মেধা বিধ্বংসী ব্যবস্থা। সতেজ,সজীব,নবীন শিক্ষার্থীদের মেরুদণ্ডকে ভেঙ্গে ফেলার উদ্দেশ্যেই এই গনরুম। রাজনৈতিক কর্মী সাপ্লাইয়ের কারণেই এই গণরুম ব্যবস্থা জিইয়ে রাখে প্রশাসন। তাই তারা হলে হলে রুম ফাঁকা রেখে,কৃত্রিম সিট সংকট দেখিয়ে,নবীন শিক্ষার্থীদের জিম্মি করে রাখছে। প্রজন্মের পর প্রজন্মকে তৈরি করছে ক্ষমতাসীনদের রাজনৈতিক দাস হিসেবে, তৈরি করছে অনুগত কিছু উশৃঙখল গুন্ডা ও সন্ত্রাসীগোষ্ঠী।
সমাবেশে ৫১ তম ব্যাচের দর্শন বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী সজীব বলেন, প্রায় ২ সপ্তাহ হলো আমরা গণরুমে থাকছি। আমাদেরকে ৫০ তম ব্যাচের সিনিয়ররা প্রায় প্রতিদিনই রাত ৩ টায় ঘুম থেকে জাগিয়ে তোলে এবং বাইরে মিছিল করতে বাধ্য করে। তারা সব জায়গায় আমাদেরকে সীমাবদ্ধ করে রেখেছে। তারা আমাদেরকে হলের ডাইনিং, ক্যান্টিনে খেতে দেয় না। এমনকি ক্যাম্পাসের সব জায়গায় আমাদেরকে যেতে নিষেধাজ্ঞাও দিয়েছে তারা। আমরা যেন তাদের হাতের খেলনায় পরিণত হয়েছি। আমরা এই গণরুম সংস্কৃতি বিলোপ করে পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থা নিশ্চিতের দাবি জানাই।
ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় বলেন, বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের স্বপ্ন প্রথম রাতেই ভেঙে যায়। প্রশাসন আমাদেরকে প্রতি বছর গণরুম বন্ধের আশ্বাস দিয়ে জিম্মি করে রাখে। আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসন যদি নতুন হলগুলো উদ্বোধন না করে তাহলে আমরা রেজিস্ট্রার ভবন অবরোধে যাব।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments