স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, বিগত দশ মাস ধরে দেশে চলমান অস্থিরতা, অরাজকতা, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা এবং সকল ক্ষেত্রে বিশৃংখলার অবসান ঘটাতে গর্বিত সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে সক্রিয় দায়িত্ব পালন শুরু করায় জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
শুক্রবার দেশের সার্বিক পরিস্থিতির আলোকে বিবৃতিতে এক জাতীয় পার্টির মহাসচিব বলেন, ২৪ এর জুলাই- আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসীর মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। জনগণ ভেবেছিল, দেশে স্বচ্ছ গণতন্ত্র ফিরে আসবে, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে, মানুষ নিরাপত্তা ফিরে পাবে, অর্থনীতিতে গতিশীলতা আসবে এবং স্বল্প সময়ের ব্যবধানে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু গোটা জাতির দুর্ভাগ্য যে , আমরা আমাদের প্রত্যাশার কিছুই পেলাম না। আমরা দেখতে পেলাম সারা দেশ জুড়ে যেন লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। দুর্ণীতি, মামলা বাণিজ্য, বেপরোয়া চাঁদাবাজি, যত্রতত্র হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মব জাস্টিসে জনগণ দিশেহারা হয়ে উঠেছিল।
কাজী মামুন বলেন, দেশের এমন বিরূপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণের শেষ আশ্রয়স্থল আমাদের গর্বিত সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করে। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। ইতোমধ্যে সন্ত্রাসীরা গাঢাকা দিয়েছে। মব জাস্টিস- চাঁদাবাজি অনেকটা নিয়ন্ত্রণ এসেছে। লুটপাটের ঘটনা এখন আর তেমন শোনা যাচ্ছে না। সর্বত্র সেনাবাহিনীর অ্যাকশনকে জনগণ স্বাগত জানাচ্ছে।
দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনীকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে কাজী মামুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ভূমিকার ভুয়সী প্রশংসা করে বলেন, তিনি ধৈর্যের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন দেশ রক্ষায় অবতীর্ণ হয়েছেন। তার এই ভুমিকাকে আমরা স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক ভূমিকায় মুগ্ধ হয়ে জনগণ এখন তাদের কার্যক্রম আরো গতিশীল হওয়ার প্রত্যাশা করে। আমরা আশা করছি, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments