স্টাফ রিপাের্টার: আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষরিত হতে যাচ্ছে বহুল আলোচিত 'জুলাই জাতীয় সনদ'। রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন ও রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরী এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে ১২টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও সংস্কারধার।
ইতিমধ্যে আলোচনায় অয়শগ্রহণকারি রাজনৈতিক দলগুলোকে সনদের কপি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে সনদের কপি সরবরাহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে 'জুলাই জাতীয় সনদ ২০২৫' স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গতকাল কমিশনের শেষ প্রস্তুতি নিয়ে কমিশনের প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সনদে উল্লেখ করা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকার দুই বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়নের রূপরেখা অনুসারে কাজ করবে। এজন্য একটি 'বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটি'গঠনের প্রস্তাবও চূড়ান্ত হয়েছে।
ঘোষণাপত্র ও সনদের পার্থক্য
বৈঠকে ব্যাখ্যা দেওয়া হয় যে, 'জুলাই ঘোষণাপত্র' হলো রাজনীতিক দলগুলোর নীতিগত অঙ্গীকার, আর 'জুলাই জাতীয় সনদ' অঙ্গীকার বাস্তবায়নের পরিকল্পনা ও কাঠামো।
ঘোষণাকে বলা হচ্ছে "অঙ্গীকারের দলিল" আর সনদকে "বাস্তবায়নের মানচিত্র"।
শেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন
১৫ অক্টোবর অনুষ্ঠিত সর্বশেষ সমন্বয় বৈঠকে মনদের ভাষাগত ও কাঠামোগত সংশোধন শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সূত্র জানায়, সনদের বিষয়বস্তুতে আর কোন পরিবর্তন করা হবে না; শুধু স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষনাই এখন বাকি ।
স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয়ঢ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের শীর্ষ নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিগন উপস্থিত থাকবেন।
এই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় একটি ন্যূনতম আয়োজক কমিটি রাজনৈতিক ঐক্যমত্য ও সংস্কারমূখী রূপরেখা প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছে ।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments