স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ( ৯ মে ) ভোর পৌনে ৬টা দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরআগে পুলিশ তার বাসা ঘিরে ফেলে অভিযান চালায়। এসময় বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়ি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে থেকে অভিযান শুরুর সাড়ে ৬ঘন্টার পর তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন 'চুনকা কুটির' প্রবেশ করে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় আইভীর বাড়ির সামনে চারটি রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরোধ করে তার নেতাকর্মীরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা গ্রেফতার ঠেকাতে অবরোধের আহবান জানান।
এই পরিস্থিতে বাড়ির ভেতর থেকে আইভী বলেন, তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।
বাড়ির বাইরে বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে ভেতরে ঢোকা পুলিশ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন। রাত ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও পুলিশ বাড়ির কাছে পৌঁছাতে পারেনি। রাতভর পুলিশ আইভীর কর্ম সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং ভোর পৌনে ৬টায় দিকে তাকে গ্রেফতার করে নিয়ে য়ায়।
নারায়নগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments