সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিখোঁজের ২১ দিনেও মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু (৩২) নামের এক ইটভাটা ব্যবসায়ীর সন্ধান মেলেনি। সোমবার (২৬ মে ২০২৫) সকালে নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় বুধবার (০৪ জুন ২০২৫) নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবু এর ভাই মোঃ আবুল খায়ের ওরফে সোহেল সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং—১৮৮।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী ও সাতক্ষীরা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আকরম আলীর ছেলে সে (মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু)। নিখোঁজের দিন তার গায়ে সাদা রংয়ের শার্ট ও পরণে কালো রংয়ের প্যান্ট ছিল। গায়ের ফরসা, উচ্চতা ৫ ফুট। মুখমণ্ডল হালকা গোলাকার। আরও জানা গেছে, তার একটি মোবাইল (০১৯৯৮—৫০৯০৬০) ফোন ছিল। যার নম্বর বর্তমানে বন্ধ। আরও জানা গেছে, প্রায় ২ বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী হিসেবে দায়িত্বরত ছিল।
এঘটনায় সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আপনি জিডির আইও সাথে যোগাযোগ করেন তিনিই বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারবেন। তবে এই জিডির আইও এসআই পিংকু মণ্ডলের সেল (০১৬৪০২৩৩৮২৩) নম্বরে কয়েকবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে নিঁখোজ সরোয়ার হোসেন ওরফে বাবুর মা জরিনা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর ছেলেদের নিয়ে ভালোই ছিলাম। তবে ২৬ মে আমার বড় ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাড়া প্রতিবেশীদের বাড়ির পাশাপাশি সকল সম্ভাব্য স্থানে আত্মীয়—স্বজনরা মিলে অনেক খেঁাজাখুঁজি করেছি। অদ্যবধি পাইনি। সেজন্য ছেলের সন্ধান পেতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এব্যাপারে নিখেঁাজের ভাই মোঃ আবুল খায়ের সোহেল জানান, আমার ভাইয়ের খোঁজা—খুঁজির কাজ অব্যাহত আছে, তাকে খুঁজে পাওয়া মাত্রই সাতক্ষীরা থানা কতৃর্পক্ষকে অবহিত করিব। তিনি আরও জানান, আমার ভাইকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার কাজে ব্যস্ত থানায় সাধারণ ডায়েরী করিতে বিলম্ব হয়েছিল। কোনো ব্যক্তি আমার ভাইকে সন্ধান পেলে এই সেল (০১৭৫৭২৭৩৯৪০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments