বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বন বিভাগের বসন্ত কুমার দাস (৫২) নামের এক কর্মকর্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মারধরের স্বীকার হয়ে মারা গেছেন।তিনি রাজধানীর মহাখালীতে বন ভবনে হিসাব বিভাগে কর্মরত ছিলেন।বসন্ত কুমারের গ্রামের বড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছার পাড়াটঙ্গি। বর্তমানে রাজধানীর গুলবাগে স্ত্রী সুমী দাস ও দুই ছেলে নিয়ে থাকতেন।
জানাগেছে,শনিবার রাতে দূর সম্পর্কের এক আত্মীয় বসন্তকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেকে এনে মারধর করেন।
নিহতের ছোট ভাই হেমন্ত কুমাড় দাস জানান, তার ভাই বসন্ত কুমার এক ফুফাতো বোনের সাথে মাঝেমধ্যে ফোনে কথা বলতেন।এর জেরে ফুফাতো বোনের স্বামী শান্তি মন্ডল শনিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবনে ডেকে নিয়ে মারধর করে । পরে শান্তি মন্ডল ফোন করে বাসায় খবর পাঠায়। পরিবারের লোকজন ক্যাম্পাসে গিয়ে পুলিশের জিম্মায় পান। সেখান থেকে বাসায় নিয়ে যান।
হেমন্ত আরও জানান, বাসায় ফিরে রাতে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments