ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে। পঙ্গুত্ববরণ করে হাসপাতালে কাতঁরাচ্ছে।
কিন্তু এখন নতুন বয়ানে বিএনপির অবদানকে বাদ দেয়া হচ্ছে। কিন্তু কিছু ছাত্র নেতার কথা বার্তায় মনে হয় তারা আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আমরা এ আন্দোলনকে হাইজ্যাক করতে চাইনা। আমরা এখনো বলছি এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা।
বর্তমান সরকারের কাছে নিজের কোনো প্রত্যাশা নেই বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রব্যমূল্য আইনশৃখংলা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাব দিহির ওয়েট আছে এমন রাজনৈতিক সরকার দরকার।
তিনি আরো বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন সব কিছু ক্রমান্বয়ে সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে। যেটা বিএনপির সময় দেখেছি। তবে আওয়ামীলীগের আমলে দেখি নাই। কেননা শেখ হাসিনা নির্বাচিত সরকার ছিলোনা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ আরো বলেন, শেখ হাসিনার পতনের পিছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছি। বর্তমান সরকার আমাদের সমর্থিত সরকার। কিন্তু তারা যদি নিরপেক্ষতা হারায়, বিশ্বাস হারায়, আস্থা হারায় তাহলে এ দায়-দায়িত্ব তাদেরকে নিতে হবে। বিএনপি’র যারা লড়াই সংগ্রাম করেছিলো তারা কিন্তু এখানো ঘরে ফিরে যায়নি।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত ওই সমাবেশে তিনি বিকেল পাঁচটার দিকে বক্তব্য রাখেন। বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার সময় নির্ধারণ থাকলেও সকাল ১১টা থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুব শ্যামল, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়া, কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ ভূইয়া প্রমুখ। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. তকদির হোসেন জসীম, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, নবীনগর সাবেক বিএনপির এমপি প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।
এদিকে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, ওলামাদলসহ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহন করে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments