স্টাফ রিপোর্টার: শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বলেছেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত বিশেষ নজরদারিতে মোট ১ হাজার ৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭৫০টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৭০১টি মানসম্মত এবং ৪৯টি নিম্নমানের পাওয়া গেছে। নিম্নমানের পণ্য উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও শোকজ করা হয়েছে।
সচিব আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের গৃহীত বিশেষ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
শিল্প সচিব বলেন, রমজানে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, বাজার তদারকি ও নমুনা পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। তিনি জানান, ইফতার ও সেহরিতে ব্যবহৃত খাদ্যপণ্য—যেমন ভোজ্যতেল, খেজুর, মুড়ি, সেমাই, নুডুলস, পানীয় ও দুগ্ধজাত পণ্যের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। খোলা বাজার ও উৎপাদনস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিএসটিআই’র ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
শিল্প সচিব আরো বলেন, অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয় বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে একাধিক অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হবে।
ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসটিআই’র মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ, বিভিন্ন দপ্তর ও সংস্হার প্রধানগণ, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments