বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আজ ৩ সেপ্টেম্বর শনিবার বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন হলে ৩-দিনব্যাপী ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল করিম, সোসাইটির উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোশ অধ্যাপক ড. অমিত দে এবং সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা বিশ^বিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও সম্মেলন আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, ফারসি ভাষার কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি ছিলেন মানবতাবাদী দার্শনিক। তিনি তাঁর সকল সৃষ্টিকর্মে প্রেম, আন্তঃধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও আলোকিত সমাজ বিনির্মাণের বার্তা প্রদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগৎবিখ্যাত কবি জালাল উদ্দিন রুমি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের উপর অধিকতর মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জালাল উদ্দিন রুমি ছিলেন প্রেম, সম্প্রীতি ও প্রজ্ঞার কবি। তিনি তাঁর সাহিত্য-কর্মের মাধ্যমে মানবতাবাদী দর্শন প্রচার করেছেন। এই আধ্যাত্মিক কবি, ইসলামী ব্যক্তিত্ব এবং সুফী সাধক তাঁর লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে যে অনন্য অবদান রেখেছেন তা বিশ্ববাসীর কাছে আজও সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে এই সম্মেলন আয়োজন করার জন্য উপাচার্য ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আল্লামা রুমি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য ১০ লাখ টাকার একটি চেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট হস্থান্তর করেন।
উল্লেখ্য, ভারত, ইরান, তুরস্কসহ ৭টি দেশের শিক্ষাবিদ ও গবষেকদের নিয়ে ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ৩-দিনব্যাপী এই ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন’। এই সম্মেলনে বিভিন্ন দেশের ২৪ জন গবেষক ৮টি একাডেমিক সেশনে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments