ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র উদ্যোগে মঙ্গলবার (০১ অক্টোবর ২০২৪) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, ইকবাল হোসেন, খায়রুল মামুন মিন্টু, এম. এ শাহীন, জালাল হাওলাদার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট শ্রমিকদের উপর হত্যা-গুলিবর্ষন-নির্যাতন-দমননীতি বন্ধ করে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, শিল্পের শুরু থেকেই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও দরকষাকষির অধিকার থেকে বন্চিত করে শোষণ নির্যাতন চালিয়ে যাওয়া হচ্ছে। অনেকগুলো কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে। আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোন ব্যাবস্হা না নিয়ে শ্রমিক ছাটাই, শ্রমিক নির্যাতন এমনকি গুলিবর্ষণ করে "শিল্প সম্পর্ক " বিনষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।
নেতৃবৃন্দ শ্রমিক হত্যার বিচার, হতাহতদের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরন প্রদানের জন্য জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, মালিকরা ফায়দা লুটার জন্য নানারকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সারা দেশে শ্রমিকদের উপর দমন-নির্যাতন চালানোর এই সংকটকালে আবার রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন অশনি সংকেত হিসেবে জুলাই-আগষ্টের গণঅভ্যুন্থানে আমরা শ্রমিকরাও রাজপথে লড়াই করেছিলাম। সবচেয়ে বেশী জীবনদান ও ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে বৈষম্যসৃষ্টিকারী, আইন অমান্যকারী, শ্রমিক নির্যাতনকারী মালিকদের বিরুদ্ধে ব্যাবস্হা না নিয়ে গণঅভ্যুন্থানের চেতনাকে বিনষ্ঠ করছে।
এবিষয়ে নেতৃবৃন্দ প্রকৃত বৈষম্যবিরোধী চেতনা ধারণ করে সবচেয়ে বেশী বৈষম্যের স্বীকার শ্রমিকদের উপর দমন-পীড়ন বন্ধ করে প্রতিটি কারখানায় অর্থবহ আলোচনা করে ন্যায্যদাবী মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধান করে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments