স্টাফ রিপোর্টার: কর্মস্থলে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। একইসঙ্গে শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের কর্মস্থলে মানসম্মত কর্মপরিবেশ ও আইএলও কনভেনশন ১২১ মোতাবেক দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক ক্ষতিপূরণ দাবি করেছেন সংগঠনের নেতারা।
শনিবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোডে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
আলোচনা সভায় সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ অপ্রাতিষ্ঠানিক শিল্পখাত হল নির্মাণ খাত। এ খাতে দেশে প্রায় ৩৫ লক্ষের উর্ধ্বে নির্মাণ শ্রমিক কাজ করছে। প্রবাসী শ্রমিক হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশেও রয়েছে আমাদের দেশের সমপরিমান শ্রমিক। কিন্তু তাদের কর্মস্থলের নিরাপত্তা আজও নিশ্চিত করা হয় নাই। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে প্রতিনিয়তই শ্রমিকরা মৃত্যুবরণ করছে। আহত হয়ে পঙ্গু অবস্থায় মানবেতর জীবনযাপন করছে অসংখ্য শ্রমিক। দুর্ঘটনায় নিহত বা আহত হলে নেই পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা। নেতারা আরও বলেন, শ্রমিকদের কর্মস্থল নিরাপদ ও নিরাপত্তা দেখাশুনা করার জন্য কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রয়েছে। তাদের কার্যক্রমও যথেষ্ট নয়। শ্রমিকদের কর্মস্থল নিরাপদ করার জন্য ত্রিপক্ষীয় উদ্যোগ এখনই দরকার। শ্রমিকদের কর্মস্থলে প্রাণহানি ও পঙ্গুত্ব থেকে রক্ষার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, আইন, গৃহায়ন ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি প্লান এবং আইনের বিধিবিধান সংস্কার করে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মালিক ও শ্রমিক ত্রি-পক্ষীয় আঞ্চলিক পর্যায়ে সেইফটি কমিটি গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য পেনশন স্কীম, বাসস্থান, রেশনিং ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসার জন্য মেডিকেলে আলাদা ইউনিট গঠন, শ্রমিকদের সন্তানের শিক্ষার জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনস্ত সকল কলেজ ও বিশি^বদ্যিালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা ও ফাউন্ডেশনের বোর্ড সভা ১ মাস অন্তর অন্তর করার জন্য জানায়। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান নেতারা।
সংগঠনের কার্যকরী সভাাপতি মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইনসাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, সহ সভাপতি মো: সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, শ্রম ও দর কষাকষি সম্পাদক জালাল আহমেদ, দপ্তর সম্পাদক মো:আজিজুর রহমান আজিজ, আমান উল্লøাহ আমান, হুমায়ুন কবিরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments