সঞ্জয় দেবনাথ, মেহেন্দিগঞ্জঃ ঈদ উপহার হিসেবে মেহেন্দিগঞ্জের ১৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-শান্তি নিশ্চিত করেছেন শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমি সহ নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মানুষটি সারাক্ষণ শুধু জনকল্যাণে কাজ করে যাচ্ছেন সেই মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান সাংসদ পংকজ নাথ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষক অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কালাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments