ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ২৮ অক্টোবর রাতে পাবনার ফরিদপুর উপজেলার বিএনপি’র ৭ নেতা ও জামায়াতের ৪ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলা বিএনপি’র যুগ্নআহবায়ক রুহুল আমিন মাষ্টার, অধ্যক্ষ আবু সাঈদ, শামস্ উদ্দিন আহমেদ বাচ্চু, সদস্য প্রভাষক জিয়াউর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, বিএলবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক লাল চাঁদ বাবু, ডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মলয় কুন্ডু ও বিনগর ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম প্রামানিক। জামায়াতের ফরিদপুর উপজেলা সেক্রেটারী জিয়াউর রহমান, পৌর সেক্রেটারী মো. রমজান আলী, শ্রমিক কল্যানের সেক্রেটারী মো: আব্দুল মোনায়েমকে বড়ালব্রীজ রেলস্টেশন ও বিএলবাড়ী ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল জলিল সিকদার কে বনওয়ারীনগর বাজার থেকে পুলিশ গ্রেফতার করেছে। ফরিদপুর থানার ওসি তদন্ত তানভীর আহমেদ জানান ২৮ অক্টোবর ঢাকা সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থান থেকে ২৮অক্টোবর রাত ১০ টা থেকে ২ টার মধ্যে এদের গ্রেফতার করে ২৯ অক্টোবর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
পিরোজপুর অফিস::মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
সব মন্তব্য
No Comments