জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ কার্য-নির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৬ জুন) দুপর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তফসিলপত্র পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।
রোববার (১১ জুন) সকাল নয়টায় জাবিসাসের অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থী মনোনয়নপত্র করা যাবে ৭ ও ৮ জুন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৮ জুন সকাল ১১টা প্রর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৯ জুন দুপুর ১২টা প্রর্যন্ত। ঐ দিন বিকেল তিনটায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন, জাবিসাস সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আলকামা আজাদ, কোষাধ্যক্ষ ও মানবজমিনের প্রতিনিধি ইমরান হোসাইন, কার্যকরী সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments