ডেস্ক রিপোর্ট: প্রগতিশীল শিক্ষক ফোরাম এর সভাপতি অধ্যাপক আবিদুর রেজা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বাক অধ্যাপক আবুল কাশেম ও সদস্য সচিব অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী সোমবার ( ১ জুলাই ২০২৪) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত চলমান আন্দোলন তথা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবির প্রতি একাত্মতা ঘোষনা করেন। একই সাথে শিক্ষক আন্দোলনের ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত সংকট আলোচনার মাধ্যমে দ্রুত নিরসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা, বেতন ভাতার দাবিতে যেমন সকল শিক্ষকমন্ডলী ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন, তেমনি শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ, শিক্ষার মানোন্নয়ন, গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনে সৃষ্ট সংকট, গণতন্ত্র ও নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যও ঐক্যবদ্ধভাবে জাতির সামনে পথপ্রদর্শকের ভ‚মিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ সংবিধানের আলোকে সর্বজনীন, বিজ্ঞান ভিত্তিক, একই পদ্ধতির সেক্যুলার, বৈষম্যহীন, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিন্মোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments