সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন সবেক কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক, আওয়ামী সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এবং ১৬ মাস গুম হওয়া আলোচিত মাসুদ ইব্রাহিম।
মাসুদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, মাস্টার্স করেন। স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক। এছাড়া যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তারেক পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক।
মনোনয়ন পত্র ক্রয় করে তিনি সাংবাদিকদের জানান, আমি গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপিড়ীত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ২০১২ সাল পর্যন্ত ৪ বছর কারাগারে ছিলাম। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময় রাজপথে থেকেছি, দীর্ঘ সময় জেল খেটেছি। তখন আমি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ছিলাম। এই আন্দোলন করতে গিয়ে আমি ১৬ মাস গুম ছিলাম। ওই সময় আমাকে ব্যাপক শরীরিক নির্যতন করা হয় এবং মাথায় প্রচন্ডভাবে আঘাত করা হয়। সেই আঘাত এখনো বয়ে বেড়াচ্ছি। এখনো দেশের বাহিরে গিয়ে মাথার চিকিৎসা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমি জামালপুরের সন্তান। আমার যেহেতু ছোটবেলা থেকেই রাজনীতি করার নেশা, তাই আমি জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমরা আগামীর স্মার্ট ও সমৃদ্ধ জামালপুর গড়তে চাই। আমি এমপি হলে প্রথমে জামালপুরে যুবকদের বেকার সমস্যা দূর করবো। মাদকমুক্ত জামালপুর গড়ে তুলবো। আমি বিজয়ী হবো এই আশা নিয়েই আজকে নমিনেশন পেপার কিনলাম। আমি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জামালপুর সদরবাসীর দোয়া চাই। আপনারা আমার পাশে থাকবেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments