স্টাফ রিপোটার: বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেছেন।
শুক্রবার মরহুমের রূহের মাগফেরাত কামনা করে আজিমপুর কবরস্থান মসজিদে বিশেষ দোয়া করা হয়। পরে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পূষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সালাম তার বক্তব্যে বলেন, যে পিন্টু গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছে মৃত্যু স্বাভাবিক ছিলো না। আজকে যারাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছেন তাদের প্রত্যেককেই আজ অত্যাচারিত হচ্ছে, গুম করা হচ্ছে খুন করা হচ্ছে। প্রতিটি হত্যার বিচারই হবে।
তিনি বলেন, বিএনপি ভয় পেয়ে রাজনীতি করে না। ভয় পেলে এত অত্যাচারের পরও নেতাকর্মীরা নিজের জীবনবাজি রেখে রাজপথে থাকতো না। সংগ্রাম কখনও বিফলে যায় না। জনগণের এ আন্দোলনও বিফলে যাবে না।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, যূবদল কেন্দ্রীয় নেতা সাঈদ হাসান মিন্টু, চকবাজার থানা বিএনপি নেতা হাজী টিপূ সূলতান, হাজী হুমায়ুন কবির, শফিকুল ইসলাম রাসেলসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে রাজশাহী জেলা কারাগারে অসূস্থ হয়ে পড়লে নাসির উদ্দিন পিন্টুকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুকে হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার ও বিএনপি।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments