ডেস্ক রিপোর্ট: মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস)-কে , তাদের প্রথম হাউজহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্টস (এইচপিএসএ) প্রতিবেদনে যুগান্তকারী তথ্য প্রকাশের জন্য অভিনন্দন জানাচ্ছে। উক্ত প্রতিবেদনে অবৈতনিক গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য ৬,৭০,০০০ কোটি টাকা, যা দেশের জিডিপির ১৮.৯% এর সমান। দীর্ঘদিন ধরে উপেক্ষিত হলেও এই ফলাফল জাতীয় অর্থনীতিকে টিকিয়ে রাখার মূলভিত্তি হিসেবে থাকা অদৃশ্য শ্রমের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র অবৈতনিক গৃহস্থালি কাজের আর্থিক মূল্যই দাঁড়িয়েছে ৪,০০,০০০ কোটি টাকা, যার সিংহ ভাগ অবদান নারীর – ৩,৪০,০০০ কোটি টাকা। এই তথ্য নারীর অর্থনৈতিক অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, যা এতদিন অবমূল্যায়িত ছিল।
এমজেএফ সরকারকে এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য প্রশংসা জানিয়েছে এবং এই ঐতিহাসিক প্রতিবেদন প্রণয়নে জাতিসংঘ নারী সংস্থা (UN Women) ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম এই প্রতিবেদন প্রকাশকে বাংলাদেশে জেন্ডার সমতার জন্য একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত , যেখানে নারীর অস্বীকৃত ও অবমূল্যায়িত গৃহস্থালি কাজ অবশেষে জাতীয়ভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে এটি সমাজে নারী ও কন্যাশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গৃহস্থালি কাজে নিয়োজিত নারীরা আরও স্বীকৃতি ও সম্মান পাবেন।”
এই ফলাফল এমজেএফ-এর দীর্ঘদিনের "সমতায় মর্যাদা" প্রচারণার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। ২০১৩ সালে শুরু হওয়া এ প্রচারণা নারীর অবদানকে স্বীকৃতি দিতে, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বাড়াতে, এবং সহিংসতা ও বৈষম্য কমাতে নিরলসভাবে কাজ করে আসছে। বিবিএস জরিপের ফলাফল এমজেএফ ও আরও বহু নাগরিক সংগঠনের বছরের পর বছর ধরে চালানো অক্লান্ত প্রচেষ্টাকে বৈধতা দিয়েছে।
প্রতিবেদনটির সুপারিশসমূহ বাস্তবায়ন করার জন্য এমজেএফ সরকারকে বিশেষভাবে অনুরোধ করছে । প্রতিষ্ঠানটি আন্তঃমন্ত্রণালয় কাঠামো গঠন করে অবৈতনিক কাজকে জাতীয় আইন ও নীতিমালার অন্তর্ভুক্তকরণ , যথাযথ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ এবং অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত তথ্য সংগ্রহের উপর জোর দিচ্ছে । এমজেএফ আশা করে, এসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্রুত অনুসরণ ও বাস্তবায়িত হবে, যাতে এ তথ্য বাস্তব জীবনে অর্থবহ পরিবর্তন বয়ে আনে।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সম্পর্কে:
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) একটি বেসরকারি সংস্থা, যা বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে। অ্যাডভোকেসি, অংশীদারিত্ব ও কমিউনিটিকে সম্পৃক্ত করার মাধ্যমে এমজেএফ এমন একটি সমাজ গড়ে তুলতে কাজ করে, যেখানে প্রত্যেকে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠী, মর্যাদা ও সমতার সাথে বসবাস করতে পারে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments