বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভা বুধবার (১৩ নভেম্বর ২০২৪) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
সভায় সিন্ডিকেটের ৬ জন নতুন সদস্য যোগদান করেন। তাঁরা হলেন চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ জন সদস্য-অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, সরকার কর্তৃক মনোনীত ১ জন সদস্য-শিÿা সচিব এবং একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত ২ জন সদস্য-ঢাকা মেডিকেল কলেজের অধ্যÿ ও ইডেন মহিলা কলেজের অধ্যÿ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় নতুন সিন্ডিকেট সদস্যদের স্বাগত জানান।
সভায় প্রশাসনিক এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং পূর্ববর্তী সিন্ডিকেট সভার বিভিন্ন কার্যক্রম অনুমোদন করা হয়। ভর্তি সংক্রান্ত বিষয়সহ ফিন্যান্স কমিটির সভা ও শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী বিভিন্ন জরুরি বিষয়েও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments