স্টাফ রিপোটার: আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, গুম ও রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশের বন্দুকের নলই যুগে যুগে যুগে স্বৈরাচারের ক্ষমতা আঁকড়ে থাকার ব্যার্থ অবলম্বন ছিল। এই ব্যার্থ সরকার দেশকে ক্রমশ অস্থিতিশীল করে তুলছে যার পথ ধরেই তাদের পতন ঘটবে।
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ওহাব মিনার বলেন, দূর্নীতি আর দুঃশাসনে দেশ আজ অতিষ্ট। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেশের মানুষের যখন এক বেলা খাবার সমস্যা, তখন মন্ত্রীরা বলছেন দেশ বেহেশত খানা। তেলের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে পাঁচ টাকা কমানো হয়েছে যা জনগণের সাথে তামাশা করা ছাড়া আর কিছুইনা। সরকার অবৈধ ক্ষমতার জোরে অতীত স্বৈরাচারদের পতনের ইতিহাস ভুলে গেছে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে শীঘ্রই গণবিরোধী এই সরকারকে অতীতের মত আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছেনা, দূর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছেনা অথচ মানুষ যখন প্রতিবাদ করছে তখন গুলি করে তাদের হত্যা করা হচ্ছে। শেখ হাসিনা প্রকাশ্যে বলছেন বিরোধী দলের মিছিলে বাঁধা না দেয়ার জন্য, কাউকে গ্রেফতার না করার জন্য, কিন্তু গোপনে তিনি পুলিশ কে কী হুকুম দিয়েছেন তা আমরা জানিনা। তার গোপন নির্দেশেই কি তাহলে পুলিশ পাখির মত গুলি করে রাজনৈতিক কর্মীদের হ্ত্যা করছে?
সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুবপার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, শফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নুর, আব্দুল হালিম নান্নু, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, তোফাজ্জল হোসেন রমিজ, উত্তরের সিনিয়র সংগঠক সেলিম খান, নারায়নগঞ্জের সমন্বয়ক শাহজাহান ব্যাপারী সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা, পল্টন, বিজয়নগর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments