ডেস্ক রিপোর্ট: পাবনায় বিশেষ ধরনের চুল্লিতে চীনা প্রযুক্তিতে পাটখড়ি পুড়িয়ে কার্বন পাউডার বা চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ জুন) রাত ৮টার দিকে কিউলিন ইন্ড্রাস্ট্রিজ নামের এ কারখানাটিতে আগুন লাগে। কারখানার এক পাশে রাখা পাটখড়ির গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটি বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে অবস্থিত।
স্থানীয় বাসিন্দা এবং কারখানা কর্তৃপক্ষ জানান, আগুন লাগার পরও তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে এসে একঘণ্টা চেষ্টা করে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটখড়ির গুদাম ঘরের চুল্লি থেকে আগুন লাগলেও তাদের নিজস্ব কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় তা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা প্রভাষক সালাউদ্দিন আহমেদ বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এমন কারখানা গড়ে উঠেছে। অথচ তাদের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকাটা দুঃখজনক।
কিউলিন ইন্ড্রাস্ট্রিজের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটখড়ি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা দেয় এবং তা ছড়িয়ে পড়ে।
বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রপ্ত কর্মকর্তা নাজমুল হুদা রুমন বলে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেড়া ও কাশিনাথপুরের দুইটি ইউনিটের কর্মীরা একসঙ্গে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।
ক্ষয়ক্ষতির বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি তারা এখনই বলতে পারছি না। সোমবার সকালে সব দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে পারবেন বলে জানান।
বেড়া উপজেলার মানিকনগর গ্রামে ৪ বিঘা জায়গার ওপর প্রতিষ্ঠিত কিউলিন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ৬ বছর ধরে কার্বন পাউডার উৎপাদনে গেছে। কারাখানায় লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটখড়ি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। মুখ বন্ধ অবস্থায় চার থেকে পাঁচদিন রেখে দেওয়ার পরে পোড়া বা ভাজা পাটখড়ি বের করে মেশিনে গুঁড়া করা হয়। এভাবে এ কারখানায় পাটখড়ি পুড়িয়ে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৩ থেকে সাড়ে ৩ টন কার্বন পাউডার। প্রতি মাসে এ কারখানা থেকে প্রায় একশ টন কার্বন পাউডার উৎপাদন করে রপ্তানি করা হয়।
এই কারখানার শ্রমিকরা পাটখড়ি পুড়িয়ে বা ভেজে সেটাকে ডাস্ট করে প্যাকেটজাত করেন। তাদের কারখানার ডাস্ট চীনের একটি টায়ার কোম্পানিতে রপ্তানি করা হয়। -আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments