মো মোস্তাফিজুর রহমান,বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী মৃত্যুতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বুধবার (২ আগস্ট) দুপুর ১ টার দিকে এ মৃত্যুর ঘটনায় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে প্রশাসনিক ভবনে আন্দোলন করছে। দাবি না মানা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিদাওয়া সমূহ হল:
১. মেডিকেল অফিসের সমস্ত কর্মকর্তা, কর্মচারী এবং ডাক্তারকে আগামীকালের মধ্যে বহিষ্কার করতে হবে। ২. নতুন অভিজ্ঞ ডাক্তার এবং নার্স নিয়োগ, এবং তাদের ২৪ ঘন্টার মধ্যে সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। ৩. আগামী ১৫ দিনের মধ্যে সিসিইউ অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে হবে।৪. এক্সপার্ট ড্রাইভার সহ অ্যাম্বুলেন্স এবং একক ফোন নম্বর থাকতে হবে। ৫. ঔষুধ, মেডিকেল সামগ্রী এবং মেডিকেল সেন্টার ১০ শয্যায় উন্নতিকরণ করতে হবে। ৬. রিতু এবং হিয়ার স্মৃতিস্তদ্ধ তৈরি করতে হবে। ৭. পা লেপাড় সংস্করণ (রেলিং, তলদেশ ভরাট, সিঁড়ি, সাইনবোর্ড) -নিশ্চিত করতে হবে।
উল্লেখ, গতকাল (১ আগস্ট) লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া এবং তাসপিয়া জাহান ঋতুর মৃত্যুবরণ করেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments