পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় নগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকারকে এবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই আদেশ দেন।
মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন,মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলা হলে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত আলী রায়হান হত্যা মামলায় তাকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আবার আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলাটি তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments