ইবি প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ভোট গ্রহণের আগের দিন ও পরের দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ. এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণ বশত: আগামী ৬/১/২৪ এবং ৮/১/২৪ তারিখে অনুষ্ঠিতব্য বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হলো।
উল্লেখ্য, যিশুখ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনের ছুটি শেষে আগামী ৬ জানুয়ারী থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়টির। তবে আগামী ৭ জানুয়ারী নির্বাচনের ভোটগ্রহণের দিন হওয়ায় এর আগের ও পরের দিনের পরীক্ষা স্থগিত করা হলো।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments