স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে অতর্কিতভাবে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি পটকাজাতীয় কিছু ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে সেটি ককটেল নাকি পটকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে শুধু বিকট শব্দ হয়েছে এবং সড়কে গানপাউডারের গুঁড়া পড়ে থাকতে দেখা গেছে।
ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। রাতেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দারুসসালাম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রংপুর অফিস: রংপুরের কাউনিয়ায় একটি মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাউনিয়া থানায় ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
সব মন্তব্য
No Comments