আনিছ আহমেদ (শেরপুর )প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ পিয়ার আলী (৩২)। তিনি নওকুচি কোচপাড়া গ্রামের ফজল হকের ছেলে। তাকে আজ সোমবার (২৯ জুন) ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির টহলরত সদস্যরা তাকে আটক করে।
বিজিবি সুত্র জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করার পর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
একইসাথে শেরপুরের সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments