ইবি প্রতিনিধি :বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
নব মনোনীত ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ, ঐকান্তিক প্রচেষ্টা ও সকলের সহযোগিতার মাধ্যমে আমরা সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করতে পারবো।
সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার দায়িত্বের শুরুতে লেখক ফোরামের মৌলিক কার্যক্রমের অংশ হিসেবে লেখালেখির সংখ্যা ও মান বৃদ্ধি, ইবি শাখার নতুন নেতৃত্ব সৃষ্টি এবং মানসম্মত ও সৃষ্টিশীল লেখক তৈরিতে জোর দিতে চাই। এমনকি একবিংশ শতাব্দীর সাথে তাল মিলিয়ে একাডেমিকের বাইরে প্রযুক্তিগত বিষয়ে তরুণ লেখকদের দক্ষ করে তোলা এবং সকলের সহযোগিতায় ইবি শাখার গৌরবোজ্জ্বল ইতিহাসের পূনরাবৃত্তি ঘটাবো বলে বিশ্বাস রাখি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এছাড়া ইবি শাখা পরপর চার বারের বর্ষসেরা শাখা নির্বাচিত।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments