ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে আজ ।এবারের অধিবেশন ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন ছিল।
অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ চলতি অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
এর আগে ১৯৭২ সালের ১৬ জানুয়ারি বাস্তুহারাদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের অডিও শুনানো হয়। ৯ মিনিট ১০ সেকেন্ডের এই ভাষণটি বাংলাদেশ বেতার থেকে সংগ্রহ করা হয়।
গত ৩১ মে থেকে ২২ কার্যদিবস পর্যন্ত অধিবেশন চলার পর আজ ৬ জুলাই জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হয়। গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’য় সর্বোত্তম জনকল্যাণের লক্ষ্যমাত্রাকে সামনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এরপর গত ২৬ জুন জাতীয় সংসদে এই বাজেট পাস হয়।
অধিবেশনে সম্পূরক বাজেটসহ সামগ্রিক বাজেট আলোচনায় ১৮৭ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৩২ ঘন্টা ৩ মিনিট আলোচনা হয়। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ১৪টি বিল পাস হয়। পাশের অপেক্ষায় আছে ৬টি বিল। সংশ্লিষ্ট কমিটির পরীক্ষাধীন ১১টি বিল। কমিটির রিপোর্ট উপস্থান হয় ৫টি। কমিটি পুনঃগঠন হয় ৪টি। অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় ৪৭টি। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩৩টি নোটিশ পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৯৭ টি প্রশ্ন পাওয়া যায়, তারমধ্যে তিনি ৫৬ টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১ হাজার ৮৭৯ টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৩৩৩ টি প্রশ্নের জবাব দেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি প্রদান করেন।
এই অধিবেশনটি ছিল ২০২৩ খ্রিস্টাব্দের বাজেট ও একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন। অধিবেশনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের পঞ্চম ও শেষ বাজেট অধিবেশন।
অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন ,যাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেইসাথে তিনি ৩০ লাখ শহিদ এবং দু’লাখ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
স্পিকার বলেন, সংসদীয় পদ্ধতিতে বাজেট অধিবেশন একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সরকারের এক বছরের আয়-ব্যয় ও উন্নয়ন কর্মকান্ডের হিসাব বিবরণী জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী এক বছরে সরকারের আর্থিক কর্মকান্ড নিয়ে এ সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদ-সদস্যরা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজেটকে জনকল্যাণমুখী করার পরামর্শ প্রদান করেছেন। সরকারি ও বিরোধী দলের সংসদ-সদস্যরা ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে বাজেটকে আরো অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রেখেছেন। এ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments