খুলনা অফিস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালটকক্ষে ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। ভোটার যদি প্রতিবন্ধী হন তবে তাকে সাহায্যের জন্য একজন যেতে পারবেন। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। ভোট গ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব হালকাভাবে নিলে হবে না।
৩১ মে বুধবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সিইসি আউয়াল বলেন, নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যারা ভোটার, তাদের ভোট প্রদানের অধিকার রক্ষা করা। সে অধিকারকে কোনোভাবে বিঘ্নি করা যাবে না। সে অধিকারকে কোনোভাবে প্রতিহত করা যাবে না। কোনো বাধা-বিপত্তি যেন না হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়।
তিনি আরও বলেন, নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং অফিসারদের ওপর। কেন্দ্রের ভিতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারেন।
এ সময় উপিস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।এ ছাড়া আরও ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া তালতলা ব্রিজে এক সড়ক দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন একটি বিআরটিসি বাসের যাত্রীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভাবনা-বরিশাল সড়কের আমুয় ...
সব মন্তব্য
No Comments