ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযানে দু'টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগষ্ট) রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার নওদাপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে এ আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভেভামারার চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু'র (২২) বাড়ি থেকে ২টি ৯ মি:মি: বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে, চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু'কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments