রাহাদ সুমন,বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের চিহ্নিত মাদক কারবারী রফিক হাওলাদারের ঘরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
অভিযানের খবর পেয়ে মাদক কারবারী রফিক কৌশলে পালিয়ে গেলেও মঙ্গলবার (২১ আক্টোবর) সকালে ঢাকার বানানী এলাকা থেকে পুলিশ রফিককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন-রফিক হাওলাদার দক্ষিণ শোলক গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানার এসআই মাহফুজুল হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ওসি আরও জানিয়েছেন, মাদক কারবারী রফিক হাওলাদারের কাছে একটি পিস্তল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযানে যায়।
এসময় রফিক কৌশলে পালিয়ে গেলেও যৌথ বাহিনীর সদস্যরা রফিক হাওলাদারের বসত ঘর থেকে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments