আন্তর্জাতিক ডেস্ক: বিরল মস্তিষ্ক সংক্রমণে কেরালায় ৬৯ জন অসুস্থ হয়েছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ মোকাবিলায় সতর্কতা জারি করেছে কেরালার স্বাস্থ্য অধিদফতর। ভারতের গণমাধ্যম গণমাধ্যম এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন এই রোগের নাম 'প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসেফালাইটিস' । যে অ্যামিবার জন্য এই সংক্রমণ তাকে চালু কথায় 'ব্রেন ইটিং অ্যামিবা' বলা হয় ।
সংবাদমাধ্যমকে কেরালার স্বাস্থ্য দফতর বলেছে, যে এক জায়গায় এই রোগেই অনেকে আক্রান্ত হচ্ছেন তা নয়। আলাদা উস থেকে সংক্রমণ হচ্ছে। তবে ২০২৪ সালে এমনই সংক্রমণে এক এলাকায় অনেকে আক্রান্ত হয়েছিলেন। তার কারণ বলঅ হয়েছ, পানি থেকে সংক্রমণ ছড়িয়েছে। তবে এরপর জলাশয় জীবাণুমুক্ত করা হয়।
কেরালায় ডিওয়াইএফআই সব জলাশয়ে ক্লোরিন ছিডটানো হবে। কেরালা রাজ্য কমিটি বলেছে যে স্বাস্থ্য দফতর এর মধ্য উদ্যোগ নিয়েছে। তার সঙ্গে সহযোগীতা করবে ডিওয়াইএফআই।
ডিওয়াইএফআই বলেছে, নাকের মাধ্যমে কাদাপানি বা নোংরা পানি শরীরে প্রবেশ করলে সাধারণত এই রোগ হয়। জলাশয় ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করা হলে অ্যামিবার বংশবৃদ্ধির সম্ভাবনা কমে যায়।
চিকিৎসকরা বলেছেন, প্রাইমারি অ্যামোবিক মেনজোএনসেফলাইটিস অত্যন্ত বিরল সংক্রমণ। একটি বিশেষ ধরনের অ্যামিবা এর সংক্রমণ ঘটায়।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments