কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলের পুরাতন ভবন অপসারন করতে গিয়ে বিম ধ্বসে আল-আমিন হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত আল-আমিন ওই ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনির মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আল-আমিন সহ তিন শ্রমিক ওই বিদ্যালয়ের পুরাতন একটি ভবন অপসারনের কাজ শুরু করে। বেলা এগারোটার দিকে ওই ভবনের বিম মাথায় পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে থানায় ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments