নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৩০ লাখ টাকার সার্জিক্যাল মেশিনসহ ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এতথ্য জানান। এর আগে শুক্রবার রাতে রাজশাহীর পুঠিয়ার কাঁঠালবাড়িয়া ও নাটোরের তেবাড়িয়ার রেলক্রিসিং এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, পুঠিয়া থেকে সার্জিক্যাল মেশিনারি একটি মেই পাওয়া কর্ড, একটি আর্থিন কর্ড, একটি ফুট সুইচ, বাইপোলার কর্ডসহ ফরসেফ একটি, একটি মনোপোলার কর্ড, ইউনিপোলার হ্যান্ড সুইচ নিডল ১২টি, এবং ডিসপোজেবল আর্থ প্যাড ৩০ টি। যেগুলোর বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া দুইটি মোটরসাইকেলা জব্দ করা হয়।
তেবাড়িয়া রেল ক্রসিং এলাকা থেকে প্রাইভেটকারের বাকডালা থেকে স্কচটেপে মোড়ানো দুই কেজি ওজনের ৩০ পোটলা গাঁজা, একটি সাদা রংয়ের প্রাইভেট কার, একটি ব্যাগ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান তিনি।
রাজশাহী থেকে গ্রেপ্তাররা হলেন, পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার মো. আব্দুর সবুরের ছেলে হোসাইন মোহাম্মদ সাব্বির (৩০), বাইরপাড়া এলাকার প্রয়াত তছির উদ্দিন মন্ডলের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৬), নতুন গাওপাড়া ঢালান এলাকার মো. আসাদুল মিস্ত্রী ছেলে মো. মেহেদী হাসান (২৩), একই এলাকার প্রয়াত সাইফুলের ছেলে মো. রুহুল আমিন (৩১) এবং নাটোরের পশ্চিম মাটিয়াপাড়া এলাকার মো. আ. লতিফের ছেলে মো. কাওসার আলী ওরফে কালু (২৫)।
নাটোর থেকে গ্রেপ্তার হয়েছেন, চট্রগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল মুন্সিখিল মৌলভিবাড়ি এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে মো. আবু বক্কর (২২)।
পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, রাজশাহীর রাজপাড়া এলাকার বাসিন্দা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট মো. মোসাদ্দেক হোসেন। তিনি গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকা থেকে মিনি ট্রাকে হাসপাতালের জন্য সরকারি বরাদ্দের সার্জিক্যাল মেশিন নাটোরের চাঁদপুর এলাকা পৌছালে ট্রাকের পেছনের শব্দ শুনে দেখেন অজ্ঞাত চোরেরা কৌশলে সার্জিক্যালে মেশিনের দুটি কার্টুন চুরি করেছে। এ ঘটনায় মোসাদ্দেক হোসেন নাটোর সদর থানায় বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার এবং সার্জক্যাল মেশিনারি জব্দ করে।
গ্রেপ্তার আসামীরা নাটোর শহরসহ আশে পাশের থানা ও জেলা শহরে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় মোটরসাইকেল যোগে চলন্ত ট্রাক, পিকআপে চুরি করে থাকে বলে জানান, তিনি।
মারুফাত হোসেন আরও বলেন, বনবেলঘড়িয়ায় এলাকায় তল্লাশির সময় রাজশাহী হতে আগত একটি প্রাইভেট কারে পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গতিতে তেবাড়িয়া বাজারের দিকে চলে যায়। একটু পরেই পুলিশ রেডিও যন্ত্রের মাধ্যমে জানতে গাড়িটি তেবাড়িয়া এলাকায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়েছে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাড়িতে থাকা আবু বক্করকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এবং গাড়ি ব্যাক ডালা থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করে।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাইভেটকার থেকে কৌঁশলে পালিয়ে যাওয়া আরও দুজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানান, জেলার শীর্ষ ওই পুলিশ কর্মকর্তা।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments