ডেস্ক রিপোর্ট: রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা বার্ট গোরম্যানকে বহিষ্কার করলো দেশটির সরকার। কোনো কারণ কিংবা ব্যাখ্যা না দিয়েই বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হঠাৎ করে এমন সিদ্ধান্ত দেয় মস্কো।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হঠাৎ করেই রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের উপ প্রধান কর্মকর্তাকে বহিষ্কার করা তাদের এমন একটি সিদ্ধান্ত, যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। তাদের এই পদক্ষেপের জবাবা দেওয়ার বিষয়ে আমরা ভাবছি।’
ঠিক কি কারণে এই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি মস্কো। তবে ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে উত্তেজনা চরমে, ঠিক তখনই তাদের এমন পদক্ষেপ সেই উত্তাপকে আরও কয়েকগুণ উস্কে দিল।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments