ডেস্ক রিপোর্ট: ভাগ্যের সন্ধানে ইউরোপে প্রবেশকালে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৮ বছরে ২৯ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় কিংবা ইউরোপের স্থল সীমান্ত অতিক্রম করার সময় এবং ইউরোপে প্রবেশ করার পর এসব অভিবাসীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, গত দুই বছরেই অভিবাসী মারা গেছে অন্তত ৫ হাজার। জাতিসংঘের নিখোঁজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রমবর্ধমান এই মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে জাতিসংঘ।
জানা যায়, অভিবাসীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর রুট হলো কেন্দ্রীয় ভূমধ্যসাগর। এই রুটে ২০২১ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৩৬ অভিবাসীর মৃত্যু হয়েছে। এসব অভিবাসী লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
এরপরই দ্বিতীয় মারাত্মক রুট হলো পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের আটলান্টিক রুট। এই রুট পাড়ি দিতে গিয়ে ২০২১ সালের পর থেকে দেড় হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দাবি, সাগরে বহু জাহাজের ধ্বংসাবশেষ তারা পেয়েছেন। এসব জাহাজ বা নৌকার অভিবাসীদের হিসাব তাদের জরিপে অন্তর্ভুক্ত হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলের পাশাপাশি গ্রিস, পশ্চিম বলকান এবং ইংলিশ চ্যানেলেও অভিবাসী মৃত্যুর ক্রমবর্ধমান হার লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি এসব রুটে বহু অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আইওএম এর মিসিং মাইগ্রান্ট প্রজেক্টের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্দশার মধ্যেও কার্যকর সহায়তার মাধ্যমে অনেক অভিবাসীর মৃত্যু রোধ করা সম্ভব। পুশব্যাকের কারণেও ২৫২ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবদেনে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, পুশব্যাক বেআইনি। কারণ পুশব্যাকের মাধ্যমে অভিবাসীদের আশ্রয় চাওয়ার অধিকার লঙ্ঘিত হয়। এমনকি পুশব্যাকের ফলে শেষ পর্যন্ত তারা সাগরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এক জরিপে বলা হয়েছে, পুশব্যাকে ভূমধ্যসাগরের কেন্দ্রে ৯৭ জন, পূর্বে ৭০ জন ও পশ্চিমে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই কারণে তুরস্ক-গ্রিস স্থল সীমান্তে ৫৮ জন এবং বেলারুশ-পোল্যান্ড সীমান্তে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে প্রতিবেদনের এই মৃত্যুর সংখ্যা মূলত প্রকৃত সংখ্যা নয় বলে স্বীকার করা হয়েছে। বরং এই সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments