ডেস্ক রিপোর্ট: ১৬ মার্চ ইউক্রেনের মারিওপোলের থিয়েটারে বোমা হামলা করে রাশিয়া। হামলায় তাৎক্ষাণিকভাবে নিহতের সংখ্যা জানা যায়নি। শুক্রবার হতাহতের খবর প্রকাশ করা হয়েছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, সেই হামলায় অন্তত ৩০০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে।
মারিওপোল সিটি হল টেলিগ্রামে লিখেছে, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে মারিওপোলের ড্রামা থিয়েটারে অন্তত ৩০০ ব্যক্তি নিহত হয়েছে।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানান, সেই থিয়েটারে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। অন্যদিকে মারিওপোলে রুশ বাহিনীর গোলাবর্ষণ একদিকে যেমন অব্যাহত রয়েছে অন্যদিকে সেখানকার বাসিন্দারা নিহত প্রিয়জনদের গণকবরে দাফন করছেন।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার এই সামরিক অভিযানে ক্ষয়ক্ষতি অনেক হলেও পরিস্থিতি সমাধানের কোনো অগ্রগতি হয়নি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান বন্দের লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন সামরিক বাহিনীকে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments