মহসিন মিয়া লিটন, বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত কাওসার হাওলাদার (৩২) উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মোনসেফ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সাতলা ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই সাতলা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ আমিন জানান, শুক্রবার সকালে সাতলার একতা বাজারে কাওসারের সঙ্গে নান্নু মোল্লার হাতাহাতির ঘটনা ঘটে। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডার পর ওই হাতাহাতি হয়। এ ঘটনায় মিথ্যা মামলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ হত্যার পরিকল্পনা করে।
রাতে রাশেদ আমিন ও কাওসারসহ ৪-৫ জন সাতলা ব্রিজের ওপর আড্ডা দেওয়ার সময় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ৮-১০ জনের একদল অস্ত্রধারী তাদের ঘিরে ধরে। মাইক্রোবাস থেকে নেমে তারা এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কাওসারকে কুপিয়ে জখম করে।
প্রাণ বাঁচাতে কাওসার দৌড়ে পাশের বাড়ির হাবিব হাওলাদারের ঘরে আশ্রয় নেন। দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় উজিরপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ ৯ জনকে গ্রেফতারের তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন- উজিরপুরের আলামদী গ্রামের ফরিদ মোল্লার ছেলে সজল মোল্লা ও শামীম মোল্লা, মোবারক মোল্লার ছেলে তরিকুল ইসলাম, মুলাদী থানার দড়িচর গ্রামের মনির হোসেনের ছেলে সোহাগ, গোপালগঞ্জের কাশিয়ানী থানার জাহিদ শেখের ছেলে সাগর শেখ, গোপালগঞ্জের ভূমদিয়া গ্রামের হাসান শেখের ছেলে হাসিব শেখ ও হাবিব শেখ, বরগুনার পাথরঘাটার মানিকখালী গ্রামের মালেক হাওলাদারের ছেলে মাহাবুবুর রহমান এবং ভোলার বোরহানউদ্দিন থানার বাটামারা গ্রামের লোকমান হাকিমের ছেলে শরীফ হোসেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) সৌমেন কুমার বাইন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে হত্যার ক্লু উদঘাটন করা হবে।
এদিকে নিহতের মেজ ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-ন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মির ...
সব মন্তব্য
No Comments