আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে মো. সাগর হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সুরিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
সাগর ওই গ্রামেরই মমতাজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায় সাগর। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন সাগরকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments