জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় প্রতিবারের ন্যায় এবারও সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে “চারা লাগিয়ে যত্ন করি,
সুস্থ প্রজন্মের দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভাধীন ঝিকরা সীমান্ত বহুমুখী সমিতির সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র
মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন-পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, দিতি খাতুন, সহকারী অধ্যাপক শামছুর রহমান, সমিতির সদস্য শাদমান সাব্বির, শহিদুল ইসলাম, গঙ্গা মনি বিশ্বাস, বরুন মন্ডল। এর আগে বক্তব্য দেন-সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সমিতির শ্রেষ্ঠ ৩ জন সঞ্চয়কারীকে বর্ষসেরা পুরষ্কৃত ও সকল সদস্যদের মধ্যে ৩০০’শ ৭০পিচ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments