মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা উপজেলায় ১১৩জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২২জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৯১জন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৩শো ৩৬জন। সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের ২৬ জনের মধ্যে ২৫জন প্রাথমিক বৃত্তি পেয়েছে।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জানান মোঃ শাহিন জানান মোংলা উপজেলায় মোট ৩৩৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো। ২৮ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফলে দেখা যায় মোংলা উপজেলায় ১১৩জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। এরমধ্যে ২২জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৯১জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা জানান, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় হতে ২৬জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরমধ্যে ২৫জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় হতে ৯জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছ এবং ১৬জন সাধারণ বৃত্তি পেয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় মোংলা উপজেলায় সবার সেরা বলে জানা যায়।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments