আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজ অনুষ্ঠানের সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সাংবাদিক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল ওয়াশিংটন হিল্টন হোটেল-এর বাঙ্কেট হলে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাবার টেবিলে বসা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা গেলে তা পরে গুলির শব্দ হিসেবে নিশ্চিত হয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, গুলির শব্দের পরপরই পুরো হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন পরিচিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, একজন বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো জানা যায়নি, যদিও কিছু গণমাধ্যমে হামলাকারী নিহত হওয়ার দাবি করা হয়েছে।
এ সময় প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা দুজনই সুস্থ আছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, “তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রতিবছর এই নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে গণমাধ্যম ও অন্যান্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments